তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:04 PM

ENGLISH

বগুড়ায় র‍্যাবের অভিযানে জাল নোট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (বগুড়া) :

প্রকাশ : 30 নভেম্বর 2025, রবিবার, সময় : 16:20, পঠিত 489 বার




বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় র‍্যাব-১২ এর অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকার মোট ১৫৭টি এক হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মোঃ নায়েব আলী (৪২), মোঃ রফিকুল ইসলাম (৪২), মোঃ এনামুল হক (২৯)।




শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে র‍্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।


এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে—মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার ফারুক হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পাথর বিক্রির উদ্দেশ্যে কিছু ছবি পোস্ট করেছে, যা র‍্যাবের সন্দেহ সৃষ্টি করে। তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে ফারুক হোসেনের বসতবাড়ির পশ্চিম ঘরের শয়নকক্ষ থেকে জাল নোটসহ তিনজনকে আটক করা হয়।


তাদের কাছ থেকে ১,৫৭,০০০ টাকার জাল নোট, ৩টি সাদা-কালো ছোট পাথর, ৩টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, ৪টি সিম কার্ড এবং ৪,২১০ টাকা নগদ জব্দ করা হয়।


পরে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


র‍্যাব-১২ কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ জানান, জাল নোট ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ তৎপরতা আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com