তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:40 PM

ENGLISH

লক্ষীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ ১৬ মাস পরে উত্তোলন

আব্দুল্লাহ আল মামুন (লক্ষীপুর)রায়পুর উপজেলা প্রতিনিধি:

প্রকাশ : 24 নভেম্বর 2025, সোমবার, সময় : 19:07, পঠিত 675 বার




নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। 


‎সোমবার ২৪/১১/২০২৫ দুপুর ১২টায় রায়পুর উপজেলার ১নং উওর চর আবাবিল ইউপির ৯নং ওয়ার্ডের ঝাউডগী গ্রামে নিজ বাড়িতে রায়পুর সহকারী কমিশনার (ভূমি)  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা মডেল থানা পুলিশের উপস্থিতিতে কবর খুলে লাশ উত্তোলনের করেন।

‎ফয়েজের পিতা আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা (মামলা নং–১, তারিখ: ১/০৭/২০২৫) দায়ের করলে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।

‎লাশ উত্তোলনের তদারকি করা রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন,নারায়ণগঞ্জ কোর্টের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আদালতের নির্দেশ অনুযায়ী লাশ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

‎লাশ উত্তোলনের সময় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎পরিবারের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তা পারাপারের মুহূর্তে ফয়েজ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।

‎নিহতের স্বজনরা বলেন,আমরা ফয়েজ হত্যার সঠিক বিচার চাই। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ ফয়েজকে জান্নাত নসিব করুন।


‎উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ২১ জুলাই ২০২৪, সন্ধ্যা ০৬ টা, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ ও র‌্যাব গুলিতে নিহত হয়। তার গ্রামের বাড়ি রায়পুর উপজেলার ১নং উওর চর আবাবিল ইউপির ৯নং ওয়ার্ড ঝাউডগী গ্রামে দাফন হয়। 




সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com