তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:57 PM

ENGLISH

টেকনাফে ১লাখ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি :

প্রকাশ : 23 নভেম্বর 2025, রবিবার, সময় : 19:43, পঠিত 420 বার

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ হাতে-নাতে টেকনাফ সদরের উত্তর লম্বরি এলাকার নূর আহমেদ এর পুত্র হোসেন আহমেদ (৩৫) কে আটক করেছে।


রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর ৪: ৩০ ঘটিকায় মায়ানমার হতে গভীর সাগর দিয়ে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে। প্রযুক্তির চোখে গভীর সাগরে সন্দেহজনক ভাবে গতিবিধি পর্যবেক্ষন করলে বিজিবি এবং র‌্যাবের যৌথ টহলদল যথাক্রমে কচ্ছপিয়া, দরগাছড়া এবং মিঠাপানিছড়া নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে নৌযানটি সৈকতের কাছাকাছি কচ্ছপিয়া ঘাটে অবস্থান করলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্থান্তরের কার্যক্রম চলমান রাখে। এসময়, বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানিক দল অপরাধীদের ঘিরে ফেল্লে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় এবং দুই জন মাদক পাচারকারী উত্তাল গভীর সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়। আটককৃত আসামি ও জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। 


সিও আরও বলেন, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান "আজকে বিজিবি ও র‍্যাব এর যৌথ অভিযানে অর্জিত সফলতা আবারও প্রমাণ করলো যে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে 'জিরো টলারেন্স' নীতিতে কোন আপস নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।"

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com