তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:52 PM

ENGLISH

আইন-আদালত

জামিন পেলেন সেই ফারাবী

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 31 জুলাই 2025, বৃহস্পতিবার, সময় : 11:58, পঠিত 2336 বার

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ বুধবার তাকে জামিন দেন।


আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। সঙ্গে ছিলেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।


পরে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, ‘বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে শফিউর রহমান ফারাবীর আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। এখন তাকে অন্তর্র্বতী জামিন দিয়েছেন আদালত। কতদিনের জামিন দেওয়া হয়েছে তা লিখিত আদেশ পেলে জানতে পারব।’


কী যুক্তিতে জামিন চাওয়া হয়েছিল, জানতে চাইলে এই আইনজীবী বলেন, তাকে ভুল পর্যবেক্ষণের ভিত্তিতে দণ্ডিত করা হয়েছে। এ মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। এই চার আসামির কেউই তাদের জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করেননি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাছাড়া ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি এ মামলায় কারাবন্দি। এসব যুক্তি তুলে ধরে জামিন চাওয়া হয়েছিল।


২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। এ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামি অর্থাৎ শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি এই রায় দেওয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন ফারাবী।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আইন-আদালত পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com